শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য
Title :

নরসিংদীতে জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ!

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীতে গার্মেন্টসের জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে তিন জন। শনিবার দুপুর আড়াইটার দিকে মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর এলাকার হোম টেক্সটাইলের সামনে এ সংঘর্ষ হয়।আহতরা হলো মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির কর্মী জুট ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪৫) সুমন (২৪) ও জুয়েল মিয়া (২৭)। তারা সবাই সাইফুল গ্রুপের সমর্থক। তাদের মধ্যে আহত সাইফুলের অবস্থা গুরুতর হওয়ায়  ঢাকায় পাঠানো হয়েছে।স্থানীয়রা জানায়, ওই এলাকার বিভিন্ন কাপড়ের কারখানার জুটের নিয়ন্ত্রণ ছিল মহিষাশুড়া ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক সমীরের হাতে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে এ ব্যবসার নিয়ন্ত্রণ নেন বিএনপির কর্মী সাইফুল ইসলাম। আজ দুপুর আড়াইটার দিকে মহিষাশুড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুন মিয়া গ্রুপের লোকজন ওই এলাকার হোম টেক্সটাইল থেকে জুট মালামাল নিয়ে যাওয়ার সময় সাইফুলসহ তাঁর লোকজন বাঁধা দেয়। পরে নরসিংদী শহর থেকে কিছু লোকজন গিয়ে মামুনের পক্ষে সাইফুল ইসলাম গ্রুপের লোকজনের ওপর হামলা করে দেশীয় অস্ত্র ও লাঠিপেটা করে চলে যায়।আহত সাইফুলকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত অন্য দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
আহত সাইফুলের ভাই ইকবাল হোসেন বলেন, আমরা জুট ব্যবসার জন্য বিভিন্ন কারখানাকে অগ্রিম টাকা দিয়েছি। কিন্তু ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুন ও তাঁর লোকজন কারখানা থেকে জুট নিয়ে যায়। আমার ভাই কারখানার সামনে দাঁড়িয়ে ছিলেন। কোনো কথাবার্তা ছাড়াই নরসিংদী শহর থেকে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে এসে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। আমার ভাই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা পরিবারের সঙ্গে পরামর্শ করে আইনি পদক্ষেপ নেব।আহত জুয়েল মিয়া বলেন, আমরা হোম টেক্সটাইলের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ মামুনের লোকজন আমাদের ওপর হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। আমরা তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার দাবি করছি।
তবে এ ঘটনায় অভিযুক্ত মামুনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মাধবদী থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন দুই গ্রুপের মারামারির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শনে গেছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews