1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত। দিনাজপুর চিরিরবন্দরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি অনুষ্ঠিত।  ঘোড়াঘাটে প্রি ক্যাডেট পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা ১ মাসের কারাদন্ড প্রদান।  বুধন্তী ও চান্দুরার ইফতার মাহফিলে ব্যারিস্টার রুমিন ফারহানার আগমন। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আখের আলী কে খানসামা উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান!

লালমনিরহাট শহরে ভ্রাম্যমাণ বানর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।

লালমনিরহাট জেলা শহরের বিভিন্ন এলাকায় কিছুদিন ধরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে একটি বানরকে।

লালমনিরহাট পৌর এলাকার এলজিইডি, বিজিবি ক্যান্টিন মোড়, ভোকেশনাল মোড়, বালাটারীসহ আশপাশের এলাকায় বানরটি ঘুড়ে বেড়ায়। কখনো বাড়ির ছাদে, টিনের চালে, কখনো রেলিংয়ে, কখনো গাছে গাছে ঘুরতে দেখা যায়। কখনও কখনও রাস্তায় নেমে এসে চুপচাপ দাড়িয়ে থাকে এবং কেউ কিছু দিলে খুব সতর্কতা অবলম্বন করে খেতে দেখা যায়। এখন পর্যন্ত কাউকে কোনো আক্রমণ করেনি বলে এলাকাবাসী জানান।

বানরটির বিষয়ে জানতে চাইলে বালাটারী এলাকার মজিবর রহমান বলেন, প্রায় ২ মাস ধরে অত্র এলাকায় বানরটি ঘুড়ে বেড়ায়, এখনো কারো কোনো ক্ষতি করেনি। কেউ কিছু দিলে খায় আবার চলে যায়।

ভ্রাম্যমাণ বানরটি কোথা থেকে এসেছে কেউ বলতে পারেনি। মাঝে উৎসুক জনতা বানরটিকে দেখতে ভীর জমায়। ছোট ছোট ছেলেমেয়েরা হৈ-হুল্লোড় করলে বানরটি লাফিয়ে লাফিয়ে এদিক সেদিক ছুটতে থাকে। অবিভাবকদের উৎকন্ঠা থাকলেও এখন পর্যন্ত কোনো ছেলেমেয়েদের উপর বা পথচারীদের কোনোরকমের ঝামেলা করেনি বানরটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট