শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য
Title :

সিলেট নগরীর হোটেল আল-জালাল থেকে লাশ উদ্ধার! 

  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেট নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারের হোটেল আল-জালাল থেকে রুকর ওরফে লুকমান (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল ৩টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত লুকমান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, তিনি গত তিন মাস ধরে হোটেল আল-জালালে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেল কর্তৃপক্ষ যখন তাকে দীর্ঘ সময় কক্ষ থেকে বের হতে দেখেনি, তখন তারা পুলিশে খবর দেন।

কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে, দৈনিক খবরের কণ্ঠ কে বলেন, লুকমানের মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত চলছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং তার মৃত্যুর সঠিক কারণ শিগগিরই জানাতে পারবো।

এদিকে, পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে এবং তারা হোটেল কর্তৃপক্ষসহ অন্যান্য সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছেন পরবর্তীতে আবার জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews