1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস

রামপালে খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

রামপালে খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উজলকুড় ইউনিয়ন সভাপতি মোল্যা আ. সত্তারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমানের ব্যবস্থাপনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সরদার অজিয়ার রহমান, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক আলী আকবার সম্রাট, তরফদার জিল্লুর রহমান, অধ্যাক্ষ খালিদ আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামিউল হক, সহকারী অধ্যাপক মুক্তাদির হক, ডা. এনামুল কবির, ডা. কবির হোসেন, মো. লাভলু ফকির, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম, কৃষকদলের সেক্রেটারি এহতেশাম আলম, এ্যাডভোকেট হুমায়ুন কবির, মাজহারুল ইসলাম ইয়ামিন, শামীম হাসান তিতাস, সোহেল রানা, সভা সঞ্চালনা করেন মোল্যা ইসমাইল হোসেন খোকন প্রমুখ। খালেদা জিয়া ফ্রি এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫ হাজার রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট