1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক আজমিরীগঞ্জে ফুটবলের উন্নয়নে উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার। কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী।

কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

আশরাফ উদ্দিন ||কোম্পানীগঞ্জ প্রতিনিধি || দৈনিক খবরের কন্ঠ ||

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ওপার থেকে কাঠ আনতে গিয়ে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ভাটরাই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তের ওপারে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে সন্ধ্যায় ভারতীয় বিএসএফ বাংলাদেশের বিজিবি’র কাছে দু-দেশের পুলিশের উপস্থিতিতে লাশ হস্তান্তর করে।

নিহতের ছেলে জিয়াউর রহমান জানায়, তার পিতা আশরাফ উদ্দিন প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে কাঠ কেটে নিয়ে আসেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালেও এভাবে তিনি কাঠ আনতে ওপারে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাতেও আর বাড়ি ফিরেননি। বুধবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা কালাইরাগ সীমান্তের ১২৫১ নং পিলারের (ভারতের) অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের পড়নের শার্ট রক্তান্ত অবস্থায় দেখা গেছে। সে কাঁধে করে লাকড়ি নিয়ে আসছিল। এসময় লাশের পাশে লাকড়ির ভার পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে ভারতীয় খাসিয়ার গুলিতে তার মৃত্যু হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, বিজিবি পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট