বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭০টি পূজা মণ্ডপে অনুদান প্রদান করলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি। পানছড়িতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজামন্ডপ সমূহে আর্থিক অনুদান প্রদান শায়েস্তাগঞ্জের নুরপুরে এনা বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ১ কুমিল্লার ৪ শিক্ষার্থী১৬ ঘণ্টা হবিগঞ্জ থেকে উদ্ধার। সৌদি আরবে নির্যাতনের শিকার রেহেনাকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ, যুবককে ৬ মাসের কারাদণ্ড সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুবসংঘের উদ্যোগে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। ২৯ বছরের অপেক্ষার অবসান, কোম্পানীগঞ্জ হাসপাতালে প্রথম সিজারে পুত্রসন্তান জন্ম গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার পুনঃনিয়োগ।
Title :

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ”প্রতিপাদ্যের সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মিঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজির হোসেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও ফলগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আখন্দ, সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোশাররফ হোসেন বুলু, শিক্ষার্থী মাফরুহা রহমান অথই প্রমূখ।

পরে আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সুন্দরগঞ্জ-মীরগঞ্জ সড়কে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ শ্লোগানে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews