মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত, গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল। আনন্দ ভ্রমণে জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। গোপালগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে কল্যাণ সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে জেলাকারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার ছিনতাই। কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপি’র সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা
Title :

আগরতলা অভিমুখে বিএনপির লংমার্চ সফল করতে আহবান! 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ সফল করতে বিএনপি’র তিন অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ঘুরে গেছেন।

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আখাউড়া স্থলবন্দর ও এর আশপাশের এলাকা ঘুরে দেখে গেছেন। তবে লং মার্চ কোথায় গিয়ে শেষ হবে, কোথায় সমাবেশ করা হবে এ বিষয়ে তারা তাৎক্ষনিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। তবে লং মার্চ সফলে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে তিনটি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিন সংগঠনের পক্ষে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন। লংমার্চ থেকে প্রভুত্ব নয়, বন্ধুত্বের বার্তা দিতে চান বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন তিনি।

মোনায়েম মুন্না বলেন, ‘লংমার্চ সফল করতে আমরা এখানে এসেছি। আমরা কোথায় কি করব সেটা দেখতে এসেছি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। লংমার্চ থেকে আমরা ভারতকে এমন বার্তা দিতে চাই।
এ কর্মসূচিকে ভারতের আগ্রাসী মনোভাব ও ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের প্রতিবাদ উল্লেখ করে তিনি বলেন, আগরতলায় আমাদের সহকারী হাইকমিশনে হামলা করা হয়েছে। আমরা এরই মধ্যে প্রতিবাদ জানিয়ে ঢাকায় প্রতিবাদী পদযাত্রা করেছি। স্মারকলিপি দিয়েছি।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সম্পাদক মো. মাসুম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এ সময় তাদেরকে বিভিন্ন এলাকা ঘুরে দেখান।

আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জানান, লং মার্চ সফল করতে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ঘুরে গেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে। আশা করছি সফল একটি লং মার্চ শেষে সমাবেশের আয়োজন করা হবে।

জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, লংমার্চকে কেন্দ্র করে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা এসেছে। আয়োজনকারী তিন সংগঠনের নেতৃবৃন্দ এলাকা ঘুরে গেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী আয়োজনকে সফল করতে আমরা প্রস্তুত আছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews