1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার।

গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত !

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় এক কাপড় ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন।আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ব্যাসপুর-জয়নগর আঞ্চলিক সড়ক ও গতকাল ‍বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরায় এসব দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাড়াকান্দি গ্রামের জালাল মাতব্বরের ছেলে মো. ইসরাফিল মোল্যা (৪০) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে মৃত লাল মিয়া মোল্লার ছেলে ইয়ার মোল্লা (৬০)।

 

ওসি মো. শফিউদ্দিন খান জানান, একটি ব্যাটারী চালিত ভ্যানে করে ব্যাসপুর হতে জয়নগর যাচ্ছিল কাপড় ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্যা। এসময় ভ্যানের সাথে বিপরীতমুখী ইটবোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কাপড় ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্যা ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইন ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

অপরদিকে, নিহত ইয়ার মোল্লা ভাতিজা মো. হাসান জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজারের যাত্রীবাহী বাস একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ইয়ার মোল্লা ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট