রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে নিঝুমদ্বীপে মানববন্ধন!

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

মোঃ সাজ্জাদুল ইসলাম
জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীকে বিভাগ ও হাতিয়াকে জেলা হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দারা। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের নামার বাজারে সম্মিলিত নিঝুমদ্বীপবাসী আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দুঃখজনক হলেও সত্য, আয়তন, ইতিহাস, ঐতিহ্য, নিজেস্ব স্বকীয়তা, ভাষা,  সংষ্কৃতি, ট্যাক্স, র‍্যেমিট্যান্স সব কিছুতেই এগিয়ে থাকার পরও, বৃহত্তর নোয়াখালীকে বঞ্চিত করে; অন্ধকার করে; বৃহত্তর নোয়াখালীর চাইতে উন্নয়নে অনেক এগিয়ে থাকার পরেও কুমিল্লাকে (ময়নামতিকে) বিভাগ করা হলে, বঞ্চিত বৃহত্তর নোয়াখালীর উপকুলীয় প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠী আজীবন আগের মতই সুবিধাবঞ্চিত থেকে যাবে।

বক্তারা আরও বলেন, নোয়াখালী অঞ্চলের রয়েছে হাজার বছরের সুদৃঢ সংস্কৃতি, তাই সময়ের প্রয়োজনে বৃহত্তর জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়নে আমরা নোয়াখালী বিভাগ চাই। খুলনা থেকে নোয়াখালী আয়তনে বড় তবুও এটাকে বিভাগ দেওয়া হয়নি। নোয়াখালীকে বিভাগ করার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সেটাই করব।

নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা নোয়াখালী বিভাগ চাই এবং হাতিয়া জেলা চাই। বাংলাদেশের যে রেমিট্যান্স যোদ্ধা তাদের বেশিরভাগ কিন্তু নোয়াখালীর। আর নোয়াখালীকে বিভাগ করার জন্য যা যা প্রয়োজন তার সব নোয়াখালীর আছে। আবার ভাষাভাষী বা জনগোষ্ঠীর দিকে বিবেচনা করলে কিন্তু নোয়াখালীকে বিভাগ করা যায়।

নিঝুমদ্বীপ ইউনিয়নের আরেক বাসিন্দা মো. সোহেল বলেন, নিঝুমদ্বীপের দেশ নোয়াখালী তাই নিঝুমদ্বীপ থেকে আমরা নোয়াখালী বিভাগের দাবি জানাচ্ছি।

নোয়খালী অঞ্চলটি অবহেলিত। অথচ এই অঞ্চলের মানুষেরা দেশের উন্নয়নে অনেক অবদান রেখে চলেছে। বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ আসে, নোয়খালী-লক্ষীপুর-ফেনী জেলার মানুষের মাধ্যমে। সারা দেশে যখন উন্নয়নের হাওয়া, তখন এই অঞ্চলটি বরাবরের মতই বঞ্চিত থেকে যাচ্ছে। তাই আমরা নোয়াখালী বিভাগ চাই এবং হাতিয়া জেলা চাই  ।

মো. জামসেদ নামের আরেক বাসিন্দা বলেন, হাতিয়া উপজেলা অন্যান্য জেলার থেকে অনেক বড়। নতুন নতুন চর জেগে উঠার মাধ্যমে দিন দিন আয়তন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু উন্নয়নের দিক দিয়ে হাতিয়া অবহেলিত আছে। তাই হাতিয়াকে জেলা চাই এবং নোয়াখালীকে বিভাগ চাই।

মো. বাবলু নামের আরেক বাসিন্দা বলেন,  ভৌগোলিক অবস্থান, নোয়াখালী-লক্ষ্মীপুর-ফেনী জেলার আয়তন, জনসংখ্যা, মেঘনার বুকচিরে প্রতি বছর বিশাল ভূখন্ডের সৃষ্টি এবং অর্থনৈতিক সম্ভাবনার নিরিখে নোয়াখালীকে বিভাগ ঘোষণার যৌক্তিকতা আরো বেশি। তাই জনস্বার্থের কথা বিবেচনা করে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানাচ্ছি এবং নোয়াখালী বিভাগ হবে এটা আমরা প্রত্যাশা করি।

মানবন্ধনে মো. ইলিয়াস, মো. শাহরাজ, মো. আরিফ হোসেনসহ নিঝুম দ্বীপ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা উপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews