1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি।

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ,মানববন্ধন অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

 

মোঃ সাজ্জাদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি

ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সঙ্গে নয়, নোয়াখালী নামেই বিভাগ বাস্তবায়নের দাবিতে আবারও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নোয়াখালীবাসী।

‘নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসমূহের সমন্বয়ে প্রশাসনিক বিভাগ ঘোষণা করতে হবে। বিভাগের নাম হবে নোয়াখালী এবং বিভাগীয় শহরও হবে নোয়াখালী। অন্য কোনো জেলার নামে বিভাগ মেনে নেওয়া হবে না।’

আজ রোববার বেলা ১১টার দিকে এসব দাবি নিয়ে নোয়াখালী জেলা শহরের মাইজদীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং শহরের প্রধান সড়কে সম্মিলিত নোয়াখালীবাসীর ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে

বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছেন নোয়াখালী বিভাগ বাস্তবায়নে সম্মিলিত নোয়াখালীবাসী।

রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পরে ‘কুমিল্লা নয়, নোয়াখালী বিভাগ চাই’, ‘কুমিল্লার সঙ্গে বিভাগ দিলে বাঁধবে লড়াই রাজপথে’ বিভিন্ন স্লোগানে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে নোয়াখালীর সর্বস্তরের জনগণ।

এ সময় নোয়াখালীর বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগের দাবিতে মানববন্ধন ও মিছিলে অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল থেকে মূল আয়োজক নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এরপর একে একে সেখানে জড়ো হন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীসহ কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চ, ড্রিম লাইট অব হেল্প সেন্টার, মানবিক ব্লাড ফাউন্ডেশন, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন, সার্ভিস ফর হিউম্যান বিং অর্গানাইজেশন (এসএইচবিও), আমাদের প্রাণের নোয়াখালী, কুহক সমাজ কল্যাণ ও সাইবার অর্গানাইজেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইতিহাস, ঐতিহ্য ও অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ ২০০ বছরের পুরোনো জেলা আমাদের নোয়াখালী। ঐতিহ্যবাহী এই জেলাটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে। এছাড়াও ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সবদিক বিবেচনায় জাতির শ্রেষ্ঠসন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ জ্ঞানী-গুণীর জেলা নোয়াখালীই ৯ম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার। তাই প্রধান উপদেষ্টার কাছে ঢাকা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরত্বের কুমিল্লায় নয়, ১৬০ কিলোমিটার দূরত্বের স্বয়ং সম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা ও বাস্তবায়ন চান বৃহত্তর নোয়াখালীর ১ কোটি মানুষ।

বক্তারা আরও বলেন, নোয়াখালীর গণমানুষের অনুমতি ছাড়া কিংবা গণশুনানী ছাড়া যদি কুমিল্লার সঙ্গে নোয়াখালীকে সংযুক্ত করে বিভাগ ঘোষণা করা হয় তাহলে নোয়াখালীবাসী কখনোই তা মেনে নেবে না। প্রয়োজনে আমরা চট্টগ্রামের সঙ্গেই থাকব তবুও কুমিল্লার সঙ্গে বিভাগে যাব না। আর বিভাগ বিষয়ে যদি নোয়াখালীকে নিয়ে কোনো চক্রান্ত করা হয় তাহলে নোয়াখালীর তরুণ প্রজন্ম প্রয়োজনে আদালতের শরণাপন্ন হবে।

এ বিষয়ে সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, কোনো জেলাকে কোনো নতুন বিভাগের অন্তর্ভুক্ত করতে হলে ওই জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি করতে হয়। শুনানির মতামতের ভিত্তিতে জেলা প্রশাসন সুপারিশ করে। কিন্তু নোয়াখালীতে এ রকম কোনো শুনানি হয়নি। তা ছাড়া নোয়াখালীর সর্বস্তরের জনগণ দীর্ঘদিন ধরে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে আন্দোলন করছেন। সেই আন্দোলনকে পাশ কাটিয়ে অন্য জেলার নামে বিভাগ নোয়াখালীবাসী কখনো মানবে না। নোয়াখালী একটি প্রাচীন জেলা। এই জেলার ইতিহাস, ঐতিহ্য অনেক সমৃদ্ধ। নতুন বিভাগ করতে হলে নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট