1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক

কোম্পানীগঞ্জে প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

 

আশরাফ উদ্দীন || কোম্পানীগঞ্জ প্রতিনিধি || দৈনিক খবরের কন্ঠ ||

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন কোম্পানীগঞ্জ সমাজকল্যাণ প্রবাসী পরিষদের (২০২৪-২৫ সেশন) ৪ম কেন্দ্রীয় ও পূর্নাঙ্গ কমিটি ঘোষণা এবং সাংবাদিকদদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারস্থ মেজবান রেষ্টুরেন্টে প্রবাসে বসবাসরত সংগঠনের সকলের সর্বসম্মতিক্রমে পর্তুগাল প্রবাসী লালন মিয়াকে সভাপতি ও সৌদি আরব প্রবাসী ইমাম উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং সৌদি আরব প্রবাসী রেজাউল হক মিলনকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদি ৪৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদদের সাথে মতবিনিময় সভারও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি লালন মিয়ার সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সদস্য আখতারুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খাঁয়ের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান আলকাছ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পাঠাগার সম্পাদক ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমীন বাবুল, সহ-সভাপতি মানিক মিয়া, রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক দিলোয়ার মাহমুদ রিপন, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, নুরুল আমিন, মিলন মিয়া, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, টুকেরগাঁও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজন, বাস্তবায়ন কমিটির এমরান আলী, মাহফুজ আহমদ হালকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট