1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত।

মহালছড়িতে ব্যাস্ত সময় অতিবাহিত করেছে কৃষক!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

উত্তম চাকমা, মহালছড়ি, খাগড়াছড়িঃ
“ধান উৎপাদনে বড় মৌসুম হলো বোরো আবাদ,, খাগড়াছড়ি মহালছড়ি উপজেলা শুরু করছে বোরো আবাদ কৃষকরা। মুলত জমি গুলো রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি কমে গেলেই চাষ করতে পারে। রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি হলে এগুলো পানিতে ডুবে থাকে । প্রতি বছর জুন-জুলাই আসলে রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি হয়। সময় আসলে পানি কমে যায় কাপ্তাই হ্রদের পানি। পানি কমে গেলেই চাষীদের কাজে চাপ( হিমশিম খেতে) হয় কৃষকদের। কাজের লোক (দিন মজুর) না পাওয়াই অসুবিধা পরছে যারা বেশি জমি আছে ১০/১১ বিঘা জমি চাষ করে যাদের লোক সংখ্যা কম পরিবারে।
আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ২০২৪খ্রিঃ সরেজমিনে দেখা যায় মহালছড়ি সদর পাশে গ্রামগুলো ছৌংড়া ছড়ি মুখ, মহাজন পাড়া ভুয়াততে পাড়া, ২নং মুবাছড়ি ইউনিয়নে ব্রীজপাড়া,মোহামনিপাড়া,হ্যাডম্যানপাড়া মনাটেক, মেশিনপাড়া, খুল্যাংপাড়া, বাঘমারা,হ্যোয়্যাংছা পাড়াসহ বেশ কয়েকটি গ্রাম।

মুবাছড়ি ইউনিয়ন ইউপি সদস্য চিকু চাকমা (৪০)বলেন প্রতি বছর ডিসেম্বর আসলে কাপ্তাই পানি কমে গেলে জমি চাষযোগ্য করতে জমিতে ধানরোপন করি। এই বছরে দিন মজুরি ( কামলা)খরচ একটু বেশি। পুরুষ ৬০০, মহিলা ৪০০ টাকা দিতে হয়। আর বিঘা প্রতি রোপন করতে দিলে এক বিঘা ৩৫০০ শত টাকা লাগছে। সবার একই অবস্থা এই সময়ে বোরোধান চারা রোপণ করতে ঠিক মত দিন মজুরি লোক না পাওয়া হতাশা কৃষকরা।

গ্রামের এক দিন মজুরি মহিলা সাথে কথা হয়েছে মিলি চাকমা (ইমন মা) বলেন আমাদের গ্রুপে ১৩ জন সদস্য লোক আছে। দিন মজুরি হিসেবে কাজ করি এবং বিঘা হিসেবে প্রতি হিসেবে ধান রোপন করে থাকি। আমরা ১৩ জনের মধ্য আমাদের নিজের জমিগুলো সাহায্য সহযোগিতা করে আসছি। সেই সাথে দিন মজুরি হিসাবে পাই ৪০০ টাকা বিঘা প্রতি নিচ্ছি ৩৫০০ টাকা।

মনাটেক গ্রামের অটুল চাকমা (৪৩)বলেন আমি ৬ বিঘা বোরো আবাদ ধান রোপণ করেতেছি। বোরো মৌসুমে উৎপাদিত ফসলের উপর নির্ভর আমাদের। পুরো বছরের খাদ্যের যোগান এবং ফসল যদি সঠিক সময়ে ঘরে তুলতে পারি । ছেলে মেয়েদের লেখা-পড়া খরচসহ বছর চলে যাবে । সঠিক সময়ে ফসল ঘরে তুলতে পারলে পুরো বছর আমার সংসার চিন্তা করতে হবে না।
মহালছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকতা মোঃ নুর মোহাম্মদ রসুল( ৫০) জানান বোরো ধানের চারা রোপনে সময়ে সাধারণত ১৫ ডিসেম্বর থেকে ১৫ই জানুয়ারী মধ্যে চারা রোপণ উপযুক্ত সময়। ৩০থেকে ৪০ দিনের বয়সে চারা রোপন করতে হবে। সঠিক বয়সের চারা রোপন করলে সর্বোচ্চ ফলন পাওয়া সম্ভব। চলতি বোরো মৌসুমে আবাদে ১৩৩০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হাইব্রিড ৯৫০ হেক্টর ও উফশী ৩৮০হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট