1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার।

পানছড়ি লোগাং বিজিবি জোনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

মোঃ হেলাল উদ্দিন(পানছড়ি )খাগড়াছড়ি প্রতিনিধিঃপাহাড়ের গরীব, দুস্থ ও অসহায় পরিবারের লোকজন শীতে কাবু। সেসব অসহায় মানুষদের জন্য জনকল্যাণমূলক কর্মসূচী চলমান রেখেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। সনখোলা কোম্পানী সদর ও লোগাং বিজিবি ক্যাম্প এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া। ২৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে আটটায় সনখোলা হ্যালিপ্যাডে তিনি এলাকাবাসীর সাথে মত বিনিময় শেষে দুইশতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। গৌরিমালা চাকমা, বিদে চাকমাসহ অনেকেই জানান, লোগাং জোন (৩ বিজিবি) সব সময়েই আমাদের পাশে থেকে সহায়তা করে থাকে। আজো আমরা শীতবস্ত্র পেয়েছি তাই বিজিবি’কে ধন্যবাদ জানাই। সকাল দশটায় লোগাং বিজিবি ক্যাম্পের সামনে মত বিনিময় শেষে শতাধিক পরিবারের মাঝে প্রদান করা শীতবস্ত্র এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন অধিনায়ক সকলকে আশ্বস্থ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট