1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি

কানাইঘাটের লোভাছড়া কোয়ারীর জব্দকৃত ৪৪ লক্ষ ঘনফুট পাথর নিলাম! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় ৩ বছর পূর্বে পরিবেশ অধিদপ্তর কর্তৃক জব্দকৃত পাথরের একাংশ পুনরায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) এ নিলাম বিজ্ঞপ্তি দিয়েছেন। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন নিলাম বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৯ ডিসেম্বর পরিচালক (খনি ও খনিজ) (রুটিন দায়িত্ব) মো. মামুনুর রশীদ স্বাক্ষরিত নিলাম বিজ্ঞপ্তিতে লোভা নদীর দুই পাশে স্তুপীকৃত ও জব্দকৃত পাথরের মধ্য হতে রিট মামলা বহির্ভূত ৪৪ লক্ষ ২৩ হাজার ঘনফুট পাথর উন্মুক্ত নিলাম বিক্রি করা হবে।

নিলামের শর্ত অনুযায়ী, আগামীকাল ১ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত ৫ হাজার টাকা চালানের মাধ্যমে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি), ঢাকা থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠান সিডিউল ক্রয় করতে পারবেন। নিলাম অনুযায়ী, সর্বোচ্চ দরদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কার্যাদেশের ৪৫ দিনের ভিতরে নিলামকৃত পাথর কোয়ারী এলাকা থেকে সরিয়ে নিতে হবে। নিলাম বিজ্ঞপ্তিতে বন্ধ হওয়া লোভাছড়া কোয়ারী থেকে কোন ধরনের পাথর উত্তোলন করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন জানান, দরপত্র অনুযায়ী ৪৪ লক্ষ ২৩ হাজার ১১৩ ঘনফুট পাথর নিলাম দেয়া হবে।

উল্লেখ্য, ২০২১ সালের মার্চ মাসে কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী ইজারার মেয়াদ শেষ হওয়ার পর কোয়ারী থেকে উত্তোলন করা পাথর ব্যবসায়ীদের ১ কোটি ৫ লক্ষ ঘনফুট পাথর সিলেট পরিবেশ অধিদপ্তর জব্দ করে। পাথরের মালিকানা দাবী করে অনেক পাথর ব্যবসায়ী উচ্চ আদালতে একাধিক রিট মামলা দায়ের করেন। পূর্বে তিন বার খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) জব্দকৃত ১ কোটি ৫ লক্ষ ঘনফুট পাথর নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করলেও রিট মামলা থাকার কারণে জব্দকৃত পাথরের কোন সুরাহা হয়নি। যার কারণে কোয়ারী এলাকায় রাখা জব্দকৃত পাথর বিভিন্ন সময়ে পাচার ও চুরির ঘটনা ঘটে। এলাকাবাসী ও পাথর ব্যবসায়ী শ্রমিকরা লোভাছড়া কোয়ারী খুলে দেয়া সহ জব্দকৃত পাথর রয়্যেলিটি আদায়ের মাধ্যমে পাথরের মালিকদের ফিরিয়ে দেয়ার জন্য অনেক সভা-সমাবেশ, মানববন্ধন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট