1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত।

লালমাই প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকি কেক কেটে বর্ণাঢ্যভাবে উদযাপন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার

লালমাই প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। ১লা জানুয়ারি ২০২৫ খ্র‍িঃ বুধবার সকাল ১০ টায় লালমাই উপজেলা সংলগ্ন মিয়াজী মার্কেটের ২য় তলায় লালমাই প্রেস ক্লাব কার্যালয়ে লালমাই প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও কেক কেটে বর্ণাঢ্যভাবে উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক,
লালমাই প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক শিরোনাম পত্রিকা সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক রুপসী বাংলা পত্রিকার সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকা সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার রুবেল, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন , সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক দেশসেবা প্রতিনিধি মোঃ মতিউর রহমান,মহিলা বিষয়ক সম্পাদক ভোরের চেতনা ও অপরাধ বিচিত্র সিনিয়র রিপোর্টার রোখসানা আক্তার সুখী, দৈনিক স্বাধীন ভোর পত্রিকার প্রতিনিধি মোঃ রবিউল আলম রবিন মজুমদার, দৈনিক বিজয় পত্রিকার প্রতিনিধি মোঃ ফজলে রাব্বি, সাপ্তাহিক অভিবাদন পত্রিকার স্টাফ রিপোর্টার শ্যামল বড়ুয়া ববি,দৈনিক ৭১ পত্রিকার প্রতিনিধি মোঃ আবাদ মিয়া, যে যে টিভি কুমিল্লা জেলা প্রতিনিধি রাজু আহমেদ মজুমদার,লাকসাম বার্তা প্রতিনিধি মোঃ শাহ আলম,দৈনিক খবরের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার আহসান উল্লাহ রাজু, খোলা কাগজ পত্রিকার সাংবাদিক আজহার হোসেন,এলটিভির সাংবাদিক মোঃ মইনুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাপ্তাহিক লাকসাম পত্রিকার সাংবাদিক খান মোঃ রুবেল, দোয়া মোনাজাত এবং সকল সাংবাদিকদের দুপুরের খাবার বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট