1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত। গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন”

মহালছড়ি চৌংড়াছড়িতে মারমা মহিলা ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

উত্তমচাকমা, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা মারমা মহিলা ঐক্য পরিষদের কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় চৌংড়াছড়ি হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  মহালছড়ি উপজেলার সকল মারমা মহিলা সমিতির সদস্য উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় চেংঞাং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কংজপ্রু মারমা, সদস্য বঙ্গমিত্র চাকমা, মহালছড়ি উপজেলা  সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা, মংচোপ্রু মারমা, জেলা মহিলা সমিতির নেত্রী ববি মারমা,  মারমা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মংনু মারমা, শিক্ষক উনুমং মারমা, মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী, মহালছড়ি উপজেলা মহিলা বিএনপি সভাপতি মণি বেগমসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে  প্রায় ৫ শতাধিক নারী অংশগ্রহনে উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা বলেন পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বেশী পিছিয়ে থাকা জন গোষ্ঠির মধ্যে মারমা জনগোষ্ঠির নারীদের উদ্দেশ্যে বলেন,   ঐক্যবদ্ধভাবে প্রতিটি গ্রামে সমিতি গঠনের মাধ্যমে সমাজের জন্য ও দেশের উন্নয়নের জন্য নারীরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ সময় যাবত নারীদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। পিছিয়ে থাকার আর কোন সুযোগ নেই জানিয়ে তিনি  প্রতিটি মারমা গ্রামে নারীদের ঐক্যবদ্ধ হয়ে সমিতি গঠনের হওয়ার জানান।

অবশেষে মারমা মহিলা সমিতির ১০১ জন সদস্য বিশিষ্ট মহালছড়ি উপজেলা বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদে চেংঞাং মারমা সভাপতি,  সাউমা মারমা  সাধারন সম্পাদক ও এনুচিং মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট