বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
জাফলং সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ভুক্তভোগী উদ্ধার,আটক অভিযুক্ত। গোপালগঞ্জে বিএনপি’র রাজনীতি করায় চার হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর। পানছড়িতে নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা। গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত । চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত।
Title :

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত!

  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

তাইয়েব ইবনে ফারুকী, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৯টার দিকে বৈলর মডেল স্কুলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উজান বৈলর এলাকার বাসিন্দা মরহুম শেখ লেদু মিস্ত্রির ছেলে শেখ ফরিদুল হক আনুমানিক (৫০) ও তার মেয়ে সেলিনা আক্তার আনুমানিক (১৮) রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি যানবাহনের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা অভিযোগ করেন, মহাসড়কটি দিয়ে প্রতিদিনই দ্রুতগতির যানবাহন চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় স্থানীয়রা মহাসড়কের ওই অংশে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews