বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

গোপালঞ্জে কৃষি সম্মেলন অনুষ্ঠিত! 

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে কৃষি সংশ্লিষ্ট আটশত মানুষের অংশগ্রহণে বিশাল অনুষ্ঠিত হলো কৃষি সম্মেলন। গোপালগঞ্জে কৃষির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে এই সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন। বুধবার (০৮ জানুয়ারী) সকালে স্থানীয় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

”শস্যপূর্ণ গোপালগঞ্জ খাদ্যে স্বয়ম্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত কৃষি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

কৃষির সম্ভাবনা,কৃষকের সমস্যা ও সমাধানের কথা তুলে ধরে সম্মেলনের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আঃ কাদের সরদার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও গোপালগঞ্জ জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি কে এম অলিউর রহমান বাবুল।
এছাড়াও জেলার কৃষির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিস্তর আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েল, ফরিদপুর বিএডিসি’র যুগ্ম পরিচালক (সার) কৃষিবিদ এস. এম. ইকরামুল হক ও বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র গোপালগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদ,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোবিন্দ সরদার,টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দিন শেখ ও সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না।
কৃষকের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন সদর উপজেলার করপাড়া গ্রামের কৃষক বিপ্লব সরকার,রঘুনাথপুর গ্রামের কৃষানী রিতা কীর্ত্তনীয়া, টুঙ্গিপাড়া উপজেলার কৃষক শক্তি কীর্ত্তনীয়া, পাকুরতিয়া গ্রামের খলিল শেখ, মুকসুদপুর উপজেলার কৃষক মামুন ফকির, গোহালা গ্রামের জাহিদ হোসেন,কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের মো.বাবুল সিকদার,সার ডিলার কবির মাহমুদ,নূরুল আমিন প্রমূখ বক্তব্য রাখেন।
এই সম্মেলনের মাধ্যমে উঠে আসে কৃষিতে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, জেলার কৃষি সমস্যার সমাধান, জলাবন্ধতা নিরসন, কৃষি জমির উর্বরতা বৃদ্ধিতে রাসায়নিক সার পরিহার করে জৈবসার ব্যবহার, নিরাপদ সবজি উৎপাদনে কিটনাশক পরিহারসহ নানান বিষয়। এই সম্মেলনে জেলার সরকারি সকল দপ্তরের প্রধানসহ কৃষি সংশ্লিষ্ট আট শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews