1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি

উজিরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান পরিচালিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধিঃ-

উজিরপুর উপজেলার ধামুরা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৪০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
০৯ জানুয়ারী, ২০২৫ সোমবার উজিরপুর উপজেলার ধামুরা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন অপরাধের জন্য বেকারী,ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধের দোকান(৩টি প্রতিষ্ঠান)কে মোট ২৪০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং অননুমোদিত ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক রং মিশ্রিত খাদ্য সামগ্রী জনসম্মুখে বিনষ্ট ও নদীর পানিতে ফেলে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র এবং বরিশাল জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ গোলাম রাব্বি।
প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উজিরপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নূরুল আলম বখতিয়ার।
অভিযানে আর-ও অংশগ্রহন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বরিশাল জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহকারী ও অন্যান্য অফিস সহকারীবৃন্দ।
উজিরপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক মোঃ আল আমিন এবং চৌকস পুলিশ সদস্যবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট