1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত। গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন।

উজিরপুরে মেলা বন্ধের দাবিতে  স্মারক লিপি প্রদান!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধিঃ-

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামসরে করিমের মেলা বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর নেতাকর্মীরা। ১২ জানুয়ারি,২০২৫ রবিবার বিকেল ৪ টায় উজিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামী ও উপজেলা ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা’র কাছে অশ্লীল করিমের মেলা বন্ধের দাবিতে স্মারক লিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’ আমীর মাওলানা মোঃ আঃ খালেক,পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ আল-আমিন সরদার, সেক্রেটারী হাফেজ মাওলানা বাকী বিল্লাহ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর উজিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শাহে আলম, উপজেলা মুসলেহীন এর সভাপতি মাওলানা মোঃ সফিকুল ইসলাম, উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হক আজাহারী, বরিশাল জেলা যুব আন্দোলনের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডিএম আল-আমিনসহ শতাধিক নেতাকর্মী।
অভিযোগকারীরা বলেন,বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামে কিছু সংখ্যক প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মেলার নামে অশ্লীলতা,জুয়া,মাদকের আসর,অশালীন কর্মকাণ্ড চালিয়ে আসছে।
২০০৮ সালে ধর্মপরায়ণ স্থানীয় মুসল্লীরা উক্ত মেলার মাঠে ৭দিন ব্যাপী ওয়াজ মাহফিল এর আয়োজন করে। এরপর ২০০৯ সালের ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত দেশবরেণ্য আলেম-ওলামা মশায়েখদের সমন্বয়ে মাহফিল পরিচালিত হয়। এছাড়াও উক্ত স্থানে একটি নুরানী ও হাফেজী মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করা হয়। মেলার কারনে কোমলমতি শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত সহ লেখাপড়ায় বিঘ্ন ঘটে। এ বছর পুনরায় মেলা চালু করার পায়তারা চালানো হচ্ছে। এ নিয়ে বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উদ্ভুত উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণসহ মেলা বন্ধের দাবিতে উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা’র সু-দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা জানান সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট