রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত।  ‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট।
Title :

নরসিংদীতে ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীতে বসত ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন তার মা আসমা বেগম (৪০)। সোমবার দিবাগত রাত ১০টার দিকে নরসিংদীর সদর উপজেলা শেখেরচর-বাবুরহাট বাজার-সংলগ্ন মোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটেছে। হতাহত দুজন চা-দোকানি মোফাজ্জল হোসেনের স্ত্রী ও মেয়ে। ২৮ জানুয়ারি মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ওসি এমদাদ হোসেন।নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশে নিজের চা ও পানের দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরেন গৃহকর্তা মোফাজ্জল হোসেন। দ্বিতীয় তলার ঘরে ঢুকেই স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে গুরুতর আহত অবস্থায় গৃহবধূ আসমা বেগমকে উদ্ধার করে প্রথমে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে ভর্তি করে। কিশোরী মেয়ে তিথিকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার আরেক প্রতিবন্ধী শিশু সন্তানকে অক্ষত অবস্থায় বাথরুম থেকে উদ্ধার করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে বাড়িটি ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন।এ ছাড়াও সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
গৃহকর্তা মোফাজ্জল হোসেন জানান, ছোট বাড়িটির নিচতলায় কাপড়ের দোকানের গোডাউন হিসেবে ভাড়া দেওয়া হয়। দ্বিতীয় তলায় তিনি স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করেন। নিহত মেয়ে তিথী স্থানীয় মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্রী।কে বা কারা, কী কারণে তার স্ত্রী-সন্তানকে ঘরে ঢুকে হতাহতের ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছেন না বলে জানান তিনি।এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন বলেন, কি কারণে,কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক বলা যাচ্ছে না। তদন্তের মাধ্যমে এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews