1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত। কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও সহযোগী সুজন ইয়াবা ও কোরেক্সসহ গ্রেফতার। রাজবাড়ীতে খাল পূনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭৭১ শ্রমিকের কর্মসংস্থান, উর্বর হবে কৃষি জমি। চুনারুঘাটের ঘনশ্যামপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ  উদ্ধার,করেছে পুলিশ।  চুনারুঘাটে অবৈধ ভাবে সিলিকা বালু পরিবহনের দায়ে ট্রাকচালককে কারাদণ্ড প্রদান। আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় ঘোড়াঘাট উপজেলা ও পৌর জিয়া মঞ্চের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত । হবিগঞ্জে বাহুবলে ভাদেশ্বরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু। নাটোরে শিশুকে ধর্ষণ: গণপিটুনির পর থানা পুলিশের হেফাজতে অভিযুক্ত শরিফুল। গোয়াইনঘাটে রাস্তার কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং, অনিয়মের অভিযোগ।

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে বাবা-ছেলেকে গুলি!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আব্দুল খলিল মিয়া (৫৫)ও তাঁর ছেলে মো. আসিফ (২০) আহত হয়েছে বলে জানিয়েছে স্বজনরা।
আজ সন্ধ্যার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়াাং হয়েছে। আহত খলিল মিয়া নবীনগর উপজেলার বড়িকান্দি পশ্চিম পাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে।
আহতদের স্বজন শিউলি আক্তার বলেন, ‘আজকে খলিল মামার ভাতিজার বিয়ের অনুষ্ঠান ছিল। সকালের দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন পিস্তল ও বন্দুক নিয়ে হামলা চালায়। এতে খলিল মামা ও তাঁর ছেলে গুরুতর আহত হয়। দ্রুত তাঁদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তাঁদের চিকিৎসা চলছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আজ সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে তাঁদেরকে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট