1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাট সদর ইউনিয়নের ওলির খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ঝিনাইদহে বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়াল দুই পক্ষ গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন। মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতি কান্ত নিহত। বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্রকরে যুবক কে কুপিয়ে হত্যা। মাধবপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর,ঘটনাস্থল প্রশাসনের পরিদর্শন। বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান।  নবীগঞ্জ উপজেলা যুবশক্তির আহবায়ক কমিটি গঠিত। মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের পহেলা বৈশাখ উদযাপন”

শায়েস্তাগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি ও হত্যা দায়ে সালমান গ্রেফতার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জের  শায়েস্তাগঞ্জ হাইওয়েতে ডাকাতি, ও হত্যা মামলায় সালমান উদ্দিন (২৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯( শায়েস্তাগঞ্জ ক্যাম্প) হবিগঞ্জ ।

গ্রেফতারকৃত ডাকাত চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে সালমান!

র‌্যাব সুত্রে জানা যায়, গত ৩ জানুয়ারী রাতে ব্যবসায়ী ও বিএনপি নেতা, মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ থানার বড়চর, ঢাকা— সিলেট মহাসড়কের পাশে ফার্দিন—মার্দিন হোটেলে চা পান করার উদ্দেশ্যে যান।

চা পান শেষে ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে হঠাৎ রাস্তার পাশে থাকা ৮ থেকে ১০ জন ডাকাত লোহার রড ও রামদা দিয়ে একজনকে মারাত্মকভাবে আঘাত করে।

একপর্যায়ে জীবন বাঁচানোর জন্য ভিকটিম আহত অবস্থায় দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাটিতে পড়ে যায়।

পরবতীর্তে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার এসআই মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে একটি খুনসহ ডাকাতি মামলা দায়ের করেন।
সেই মামলায় র‍্যাবের অভিযানে ডাকাত ও হত্যা মামলার আসামি সালমান কে গ্রেফতার করে র‍্যাব -৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জ!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট