শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিমকে ফুলের মালা দিয়ে বরণ নাটোরের নলডাঙ্গায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার, ৪ মোহনগঞ্জে হেরোইন সেবনের সময় তিন যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন। নলডাঙ্গায় বৃদ্ধের  ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। 
Title :

সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুটি মামলা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

তারিকুল ইসলাম আলভী, খুলনা

জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় আড়াই কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

দুদকের দায়ের করা অভিযোগে বলা হয়েছে, নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা গোপন রেখেছেন। দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলামের দায়ের করা মামলায় আসামি করা হয়েছে কেবল নারায়ণ চন্দকেই। অভিযোগে বলা হয়েছে, তিনি ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদের বৈধ কোনো উৎস দেখাতে পারেননি এবং এই সম্পদ নিজের দখলে রেখেছেন।

অন্যদিকে, মাহমুদুল হাসান শুভ্রর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী ঊষা রানী চন্দকে। এই মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের কর্মকর্তারা জানান, তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত এগিয়ে নেওয়া হবে এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews