শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ :
‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
Title :

শোকর-এ মওলা মনজিলে রমজানের তাৎপর্য শীর্ষক সভা অনুষ্ঠিত !

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

এম এ আকবর স্টাফ রিপোর্টার :

আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল এর ব্যবস্থাপনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, আসন্ন ২২ চৈত্র বিল বেরাসত গাউসুল আযম হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ বাবা ভাণ্ডারীর পবিত্র ওরশ উপলক্ষ্যে প্রস্তুতি সভা, ইফতার ও মিলাদ মাহফিল ০৭ মার্চ ২০২৫ ইং শুক্রবার বাদে আসর ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়িস্থ শোকর-এ মওলা মনজিলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি জনাব মোঃ আজম এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তিনি বলেন –
সৃষ্টিকর্তার একত্বের প্রতি বিশ্বাসের স্থিতিশীলতা ব্যতীত রোজাদার রোজার মূল লক্ষ্যে পৌঁছাতে পারে না। শুধু মাত্র উপবাস থাকার নাম রোজা নয়, সর্বাবস্থায় খারাপ কাজ হতে বিরত থাকতে পারার নামই রোজা। সিয়াম সাধনা আনুগত্যকারীকে সর্বাবস্থায় পবিত্র রাখে এবং উত্তম চরিত্র দান করে।

যার অন্তর সবসময় পবিত্র থাকে সে অন্যের হকের প্রতি সচেতন থাকে, সে যাকাত আদায়ে কৃপণতা করে না। ঐ অন্তরে সৃষ্টিকর্তার প্রেম প্রজ্জ্বলিত থাকে, যা সালাতের মুল বিষয়। সে স্রষ্টার সৃষ্টির প্রতি কল্যাণকামী হয়, যা হক্কুল্ ইবাদ। আর ঐ সব পবিত্রতা অর্জনকারী রোজাদারদের জন্যেই রাসূল (দ.) ঘোষনা দিয়েছেন, রোজাদারের রোজার প্রতিদান মহান আল্লাহ নিজেই। মুমিন ব্যক্তির অন্তর সর্বাবস্থায় পবিত্র থাকে বলেই হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.) ঘোষণা করেছেন “আমার ছেলেরা বারো মাস রোজা রাখে”।

এছাড়াও তিনি আসন্ন মহান ২২ চৈত্র, হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবার পবিত্র ওরশ শরিফ উপলক্ষ্যে আশেকানদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইব্রাহিম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ব্যাংকার সৈয়দ শফিউল আজিম সুমন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শোকর এ মওলা মনজিলের সিনিয়র সদস্য জনাব ওমর ফারুক, প্রবাসী সদস্য মোঃ কামাল, রাজর্ষি বড়ুয়া, সংগঠনের সহ সভাপতি সৈয়দ গোফরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী রাফি, সহসাধারণ সম্পাদক লিটন পালিত টনি, জ্যোতি ফোরামের সভাপতি জয়নুল আবেদিন তাওরাত সহ আশেকানে হক ভাণ্ডারী শোকর -এ মওলা মনজিল ও জ্যোতি ফোরামের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews