বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

হবিগঞ্জে চুনারুঘাটে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে একজন কে ৬ মাসের কারাদণ্ড! 

  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জের চুনারুঘাটে কোচিংয়ে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আব্দুল মান্নান (২১) কে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন, ভ্রাম্যমাণ আদালত।

শনিবার( ৮ মার্চ ২৫) ইং দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার মিরাশি গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুল মান্নান!

পুলিশ সুত্রে জানা যায় উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী কোচিংয়ে যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত ও স্পর্শের চেষ্টা করে মান্নান।

এসময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করেন।

স্থানীয় লোক জন পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক স্বপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।

এসময় উত্ত্যক্তের কথা স্বীকার করলে মান্নানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

চুনারুঘাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) নুর আলম
বিষয়টি নিশ্চিত করেন!

তিনি জানান, ৬ মাসের দণ্ডাদেশ দেওয়ার পর তাকে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews