1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

বিজয়নগরে ওয়ারেন্টভূক্ত আসামি ধরতে গেলে পুলিশের উপরে হামলা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

বিজয়নগর প্রতিনধি
দৈনিক খবরের কন্ঠ

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আসামির লোকজনের অতর্কিত হামলায় পুলিশের এএসআই শেখ সাদি সহ ৬ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। রবিবার (৩১ আগস্ট)  দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, খাদুরাইল গ্রামের মিজানুর রহমানের (৪০) নামে দুটি  গ্রেপ্তারি পরোয়ানা ও একটি নিয়মিত মামলা রয়েছে। বিজয়নগর থানার এস আই নাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা আসামিকে ধরতে অভিযান চালালে পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় আসামি পক্ষের লোকজন। এতে অভিযানে থাকা পুলিশ সদস্যরা আহত হন। এর মধ্যে পুলিশের এএসআই শেখ সাদী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার পরও আসামি মিজানুর রহমানকে আটক করতে সক্ষম হন পুলিশ সদস্যরা।

বিজয়নগর থানার সেকেন্ড অফিসার এসআই নাফিজুল ইসলাম জানান, আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় লোকজন তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।  এসময় তারা পুলিশের উপর অর্তকিত হামলা করে। এসময় ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এ বিষয়ে ঊধ্বর্তন কর্মকর্তাদের পরামর্শে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট