বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পানছড়িতে নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা। গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত । চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত। গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার।
Title :

পুরনো ঐতিহ্যে গোয়াইনঘাট,খেলাধুলার মাধ্যমে সম্প্রীতির ধারাবাহিকতা রক্ষার উদ্যোগ

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

সিলেট জেলা প্রতিনিধি:

পুরনো ঐতিহ্যে ফিরতে চাচ্ছেন গোয়াইনঘাটের যুব সমাজরা। এক সময় গোয়াইনঘাট স্কুল মাঠে অনবরত ফুটবল, ক্রিকেট, হাডুডুডু, কাবাডি সহ বিভিন্ন খেলায় মত্ত্ব থাকতেন, কালের পরিক্রমায় তা হারিয়ে যেথে চলেছে। এমন বিষয় মাথায় রেখে নতুম উদ্যোমে যাত্রা শুরু করছে গোয়াইনঘাটের তরুন যুবকরা, সাপ্তাহে একদিন উপজেলা সদরের সকল যুবকদের মাধ্যমে টিম গঠন করে ফুটবল, ক্রিকেট ও অন্যান্য খেলার টিম গঠন করে প্রতি সাপ্তাহে শুক্র অথবা শনিবারে গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয় মাঠে প্র্যাক্টিস করার উদ্যোগ নিয়েছেন তারা। তারই অংশ হিসাবে শনিবার ১ নভেম্বর বিকাল ৩ ঘটিকার সময় গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন তারা। গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৭ ইং থেকে ২০০৭ ইং সন পর্যন্ত দুটি ঠিমে বিভক্ত হয়ে দুটি একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় উভয় একাদশ ৩-৩ গোলের মাধ্যমে ড্র করে।

খেলায় অংশ নিয়ে যুব সংগঠক অলিম্পিক ব্রিক ফিল্ডের সত্বাধীকারী সাংবাদিক বিলাল উদ্দিন বলেন যুব সমাজ আজ ধ্বংসের ধারপ্রান্তে। আমরা যুব সমাজের অবক্ষয় রোধ করতে চাই।

স্বমস্বরে যুব সংগঠক জাহাঙ্গীর আলম বলেন আমরা ধুমপান, মাধক, জুয়া ক্যাসিনোর থেকে যুব সমাজ কে দূরে রাখতে খেলাধুলার এমন উদ্যোগ গ্রহণ করেছি।

যুব সংগঠক ও ব্যবসায়ী নেতা ইব্রাহিম খলিল বলেন খেলাধুলা শুধু মানসিক প্রশান্তি নয় বরং শরীরচর্চা ও আত্মগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ ও সবল রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজনে আমরা সিলেট শহর থেকে ছুটে এসেছি, প্রতি সাপ্তাহে একদিন আসব।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কবির হোসেন বলেন আপনাদের এরকম আয়োজন এই যুব সমাজের জন্য রুল মডেল, সময় অসময়ে আমরা ও আপনাদের সাথে খেলব, এতে করে আপনাদের আমাদের মাঝে সেতুবন্ধন ও আপনাদের মধ্যে সিনিয়র জুনিয়র সবাই একটা সম্প্রীতির বন্ধন তৈরি হবে এটি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews