বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের সাতছড়িতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত। গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ।
Title :

বিরামপুরে গ্রেফতারের প্রতিবাদে মিছিল ও শহীদ মিনারে মোমবাতি প্রজ্বল!

  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

মো:আনোয়ারূল কবীর স্বপন
দিনাজপুর জেলা প্রতিনিধি:

সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি, হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক ও অবিভাবক।

শনিবার (৩ আগস্ট) বিকেলে বিরামপুর শেখ রাসেল মিনি স্টিডিয়াম থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাবক বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুর – গোবিন্দগঞ্জ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে এবং পরবর্তীতে সন্ধ্যা ৭ টায় বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের গ্রেফতারের প্রতিবাদ করেন এবং অনতিবিলম্বে শিক্ষার্থীদের নিঃস্বার্থ মুক্তির দাবি করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদ করেন।এছাড়াও ‘আমার ভাই মরলো কেন? জবাব চাই জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’-সহ বিভিন্ন স্লোগান দেন তারা।বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার উপস্থিত ছিলেন।এছাড়াও বিপুল সংখক আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় ছিলেন,যেন আইনশৃঙ্খলার কোন অবনতি না ঘটে।শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের পর পরবর্তী কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews