বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
Title :

রামপালে মৎস্যঘেরর লুটের অভিযোগে সংবাদ সম্মেলন!

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||

রামপালের মুজিবনগর এলাকায় সন্ত্রাসীদের ঘের লুটপাট, জবরদখল ও ভাঙচুরের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ফয়লাহাট জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন জামায়াত নেতা গিয়াস উদ্দিন মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার মুজিবনগর এলাকায় কুমারখালী মৌজায় ৭ জন কৃষক মিলে দীর্ঘদিন ধরে সমবায় ভিত্তিক ১২৬ বিঘা জমিতে মৎস্য চাষ করে আসছেন। ২০২৪ সালের ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর বাশতলী বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ ও সেচ্ছাসেবক দলের শেখ মোঃ আরিফের নেতৃত্বে দুটি ঘের লুট করে। ঘেরে থাকা পাহারাদারদের ভয়ভীতি ও মারপিট করে তাড়িয়ে দেয়। তাদের কবল থেকে ঘেরটি উদ্ধারের জন্যে রামপাল থানায় ৩ টি অভিযোগ করেন। রামপাল থানার ওসি সোমেন দাশ তাদের ঘের থেকে নেমে যেতে বললেও তার ঘেরে থাকা মাছ লুট করে নিচ্ছে। গিয়াস উদ্দিন ঘের মালিকদের কাছ থেকে ৩১-১২-২০২৪ তারিখ পর্যন্ত ঘেরে থাকা মাছ কিনে নেন। গত ইং ২৫-০৯-২০২৪ তারিখ মুজিবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১০ টি মোটর সাইকেল রেখে গিয়াস ঘেরে যান। তখন ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ১০ টি গাড়ী ভাংচুর করে এবং এ পর্যন্ত ঘেরে থাকা মাছ লুট করে। এতে তার ২৬ লক্ষ টাকার ক্ষতি হয়।
এসব অভিযোগের বিষয়ে বিএনপি নেতা শেখ মোঃ আব্দুল্লাহর কাছে তার মুৃঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি কারো ঘেরে যাইনি। ওখানে যাওয়ার কোন প্রশ্নই আসে না। আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাইদ তার ভাগনেকে দিয়ে এমন মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিচ্ছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজই এ বিষয়ে বৈঠক করেছেন। আপনারা বিষয়টি জেনে দেখুন। ওখানে আমাকে ও আরিফকে অহেতুক জড়ানো হচ্ছে। তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews