রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অনৈতিক কর্মকান্ডে দায়ে ৪ নারী পুরুষ আটক। বাহুবলে র‍্যাবের অভিযানে ডাকাত দলের মূলহোতা লাল মিয়া গ্রেফতার। ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটাচ্ছে ।
Title :

প্রেমে ব্যার্থ কিশোরের হামলায় মা ও মেয়ে গুরুতর আহত

  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের কিশোর প্রেমিক আরমান মোল্ল্যা প্রেমে ব্যার্থ হয়ে সহযোগীদের সাথে নিয়ে স্কুল পড়ুয়া নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া (১৩) ও তার মা রুমা বেগম (৩৫) কে গত রোববার দিবাগত রাতে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। আরমান মোল্ল্যা তেবাড়ীয়া গ্রামের মৃত দুলাল মোল্ল্যার ছেলে। ওই একই গ্রামের জিন্নাত শেখের ছেলে রিপন শেখের স্ত্রী রুমা বেগম এবং মেয়ে রিয়া আরমানের হামলার শিকার হয়ে গুরুতর আহতাবস্থায় এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জিন্নাত শেখের ভাই ইসরাফিল শেখ গত সোমবার সকালে জানান গত রোববার রাতে এশার নামাজ পড়ার জন্য বাড়ীর পুরুষরা যখন মসজিদে অবস্থান করছিলেন সে সময় আরমান ও সহযোগীরা জিন্নাতের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রিয়া ও রুমা বেগমকে আহত করে। রিয়ার পিঠে তিনটি কোপ এবং রুমার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়। তাদের চিৎকারে যখন এলাকাবাসী জিন্নাতের ঘরে এসে এ অবস্থা দেখতে পায় ততক্ষণে আরমান পালিয়ে যেতে সক্ষম হয়। আহত মেয়ে ও মাকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতাল চিকিৎসার জন্য নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উভয়কে ঢাকায় রেফার করা হয়। আমরা সুবিচারের জন্য গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছি যার নাম্বার ০৮/১১.১১.২৪ ইং। মামলার বাদী হয়েছেন রিপন শেখের ভাই নুর আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews