বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
Title :

গাংনী উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ চপল আর নেই।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান জেলা প্রতিনিধি মেহেরপুরঃ
মেহেরপুর জেলার গাংনী উপজেলার যুবদলের আহ্বায়ক মালেক হোসেন চপল (৪৫) মৃত্যুবরণ করেছেন। গতকাল রাত আনুমানিক দশটার দিকে তিনি কুষ্টিয়া হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেন।

মেহেরপুর জেলার গাংনী উপজেলা বামন্দী ইউনিয়নের বামন্দী বিএনপি নেতা এবং সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল এর ছোট ভাই ও গাংনী উপজেলা যুবদলের আহ্বায়ক মালেক হোসেন চপল হঠাৎ বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক চপলের অবস্থা গুরুতর দেখে কুষ্টিয়া হার্ড ফাউন্ডেশনে প্রেরণ করেন।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাবেদ মাসুদ মিলটন বলেন চপল একজন উদীয়মান তরুণ নেতা। তার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। তিনি একজন স্বচ্ছ ও সুস্থ ধারার রাজনীতিবিদ ছিলেন। তাহার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একজন বিশ্বস্ত নেতাকে হারলো।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চকলের পরিবারের প্রতি সমবেদনা জানান। আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ বেলা ১১ টার সময় তার নিজগ্রাম বামন্দীতে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন । আল্লাহ যেন তাকে বেহেস্তের সর্বোচ্চ মর্যাদ দান করেন ।

মোস্তাফিজুর রহমান
০১৭১৯৯৭০৭০৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews