বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
Title :

মোংলায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ।

  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে
  •  

    হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।

    বাগেরহাটের মোংলায় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে মোংলাবাসী।
    ১৪ ডিসেম্বর শনিবার সকাল ৮টায় মোংলা উপজেলা প্রশাসক আফিয়া শারমিন পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর পৌরসভা কর্তৃপক্ষ, বীর মুক্তিযোদ্ধাগণ, মোংলা থানা পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান।
    এসময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ও মোংলা পোর্ট পৌর প্রশাসক আফিয়া শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান, মোংলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, মোংলা পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক ও কালেক্টর অব ট্যাক্সেস মো. মোহসীন হোসেন, পৌর স্বাস্থ্য সহকারী মো. মাসুদ আলম ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য,১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী বাংলাদেশের শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের তারা হত্যা করে। বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয়। তাই এই দিন টি কে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews