1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় ০৩ দিন দিনব্যাপী সুকান্ত মেলার আয়োজন।  আজমিরীগঞ্জে স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভায় হাম-রুবেলা টিকাদান শতভাগ নিশ্চিত করার নির্দেশ। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তারের অভাবে স্বাস্থ্যসেবা বিঘ্নিত ঘোড়াঘাটে সুলভ মূল্যে টায়ার সেবা দিচ্ছে ‘বাবার দোয়া সামিয়া টায়ার হাউস। বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা মনিরুজ্জামান ফারুক নিহত। চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান। করতোয়ার তীরে তাবু টাঙিয়ে বিশাল জুয়ার আসর আতঙ্কে এলাকাবাসী, নিরুপায় পুলিশ। চুরি মামলা তুলে নেয়ায় সাংবাদিকে কুপিয়ে জখম আঙুল বিচ্ছিন্ন প্রধানমন্ত্রীর সহিত গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ি জোন কর্তৃক ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন।

নরসিংদীতে  বিএনপির দুপক্ষের  গোলাগুলি!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্ট!

নরসিংদীর পাচঁদোনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের গুলাগুলির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা মো. লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে গোলাগুলির এই ঘটনা ঘটে!

আহতদের মধ্যে পাঁচদোনা এলাকার শাহীন মিয়ার ছেলে মো. রনি (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। আহত অন্যরা হলেন: একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে আলম মিয়া (৫৫) এবং মিজান মিয়ার ছেলে শুভ(১৯)। তারা মোসাদ্দেকের পক্ষের বলে সূত্রে জানা গেছে।

নরসিংদীর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘পাঁচদোনার বিএনপি নেতা মো. লাল মিয়া মেম্বার ও  মোসাদ্দেক হোসেনের সমর্থকের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। রাতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। এতে লাল মিয়া মেম্বার পক্ষের একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে।’

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট