সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

মেহেরপুর সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত! 

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান জেলা প্রতিনিধি মেহেরপুর!

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের সাথে সরাসরি ধাক্কায় দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জানুয়ারী) বিকেল ৪ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মেহেরপুরের গাংনী উপজেলার উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৯) এবং একই গ্রামের সৌদি আরব প্রবাসী সৌরভ হোসেন সেন্টুর ছেলে আব্দুল বাকী (১৯)। তারা দুজনেই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

পীরতলা গ্রামের গ্রাম্য পশু ডাক্তার আব্দুল আওয়াল জানান, সিয়াম ও বাকি নামে কলেজ পড়ুয়া দুই বন্ধু সুজোকি-১৬০ সিসি কালো রঙের মোটরসাইকেল যোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া- মেহেরপুর সড়কে আকুবপুর ইটভাটা এলাকায় পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা রফ রফ এক্সপ্রেস যাত্রীবাহী বাসে সরাসরি ধাক্কা লেগে সিয়াম ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা আব্দুল বাকিকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যা

এ দুর্ঘটনায় রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের সামনের অংশ ও দুমড়ে যায়। এলাকাবাসী বাসটিকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর কক্সবাজার মেট্রো জ ০৪ ০০২১.

গাংনী থানা অফিসার বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসটিকে পুলিশ হেফাজত নেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews