বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
Title :

বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান জেলা প্রতিনিধ মেহেরপুরঃ

জেলা সংযুক্তি কার্যক্রমের আওতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ জন প্রশিক্ষণার্থী মেহেরপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভের জন্য পরিদর্শন করছেন। এরই অংশ হিসেবে প্রশিক্ষণার্থীগণ মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীগণ মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, পিপিএম তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনের অংশ হিসেবে মোঃ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, সাফল্য ও কার্যপ্রণালি নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। প্রশিক্ষণার্থীরা এ সময় জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন ৮ জন সহকারী কমিশনার, ১ জন সহকারী কর কমিশনার, ১ জন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ১ জন সহকারী মহা-হিসাবরক্ষক এবং ১ জন সহকারী পরিচালক। এছাড়াও এ অনুষ্ঠানে আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews