সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিমকে ফুলের মালা দিয়ে বরণ নাটোরের নলডাঙ্গায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার, ৪ মোহনগঞ্জে হেরোইন সেবনের সময় তিন যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন।
Title :

রামপালে বিসিএস ক্যাডারের ২৫ কর্মকর্তার আমাদের গ্রাম ক্যান্সার প্রকল্প পরিদর্শন!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বাগেরহাটের রামপালে বিসিএস ফাউন্ডেশনের ৭৭তম কোর্সের ২৫ জন কর্মকর্তা আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় রামপালের ঝনঝনিয়া গ্রামে স্থাপিত বিশ্বমানের আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার পরিদর্শনে আসেন ৪৫ তম ব্যাচের ৭৭তম কোর্সের ২৫ জন বিসিএস কর্মকর্তা। এ সময় তাদের নেতৃত্ব দেন সালাউদ্দিন দিপু। পরিদর্শনকালে আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক রেজা সেলিম প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের অবহিত করেন। এ সময় তিনি বলেন, নানান সীমাবদ্ধতার মধ্যেও আমরা প্রত্যান্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে সল্প খরচে বিশ্বমানের সেবা পৌছানোর চেষ্টা করছি। ক্যান্সার কোন ভয়ের রোগ নয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে পারলে সম্পূর্ণভাবে ক্যান্সার নিরাময় হয়। আক্রান্ত ব্যাক্তিরা ভয়ের কারণে বেশী সমস্যায় পড়েন। তাদের সচেতন করতে পারলে বা কাউন্সিলিং করতে পারলে মানুষ সুস্থ থাকতে পারে। তিনি আরো বলেন এখানে ক্যান্সারের বিভিন্ন ভ্যারিয়ান্টের সুচিকিৎসা ছাড়াও ক্যান্সার নিয়ে বিষদ গবেষণা করা হবে। আমরা চেষ্টা করছি বাংলাদেশের মানুষদের বিশ্বমানের সেবা প্রদান করতে। এসময় আরও উপস্থিত ছিলেন, আমাদের গ্রামের তৌফিকুল ইসলাম, কাকলী রাণী হালদার, যুগ্ম পরিচালক ডা. আক্তার সুপ্তা, আমাদের গ্রাম’র শেখ সাদী, সংগঠক সুমিত মন্ডল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews