রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত।  ‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট।
Title :

গোপালগঞ্জে অভিযান চালিয়ে জাটকা জব্দ এতিমদের মাঝে বিতরণ!

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের বড় বাজারে অভিযান চালিয়ে ২২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় জেলা শহরের বড় বাজার মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী জানান, জেলা শহরের মৎস্য আড়তে জাটকা ইলিশ বেচা বিক্রি হয় এমন গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে নাম বিহীন এক আড়ৎ মালিক মাছ রেখে দোকান থেকে সটকে পড়ে।

পরে বাজার কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে আড়তে থাকা ২২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে এসব জাটকা জনসম্মুখে জেলা সদরের ৯টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীসহ পুলিশ ও সদস্যরা উপস্থিত ছিলেন। জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ রক্ষনাবেক্ষণে মৎস্য অধিদপ্তরের এসব অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews