মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫ ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১,
Title :

আজমিরীগঞ্জে ২০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

মোঃ সাইফুর রহমান , আজমিরীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১১ মার্চ ২০২৫, রাত ১২:৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়।
আজমিরীগঞ্জ থানার এসআই কৌশিক মল্লিক সঙ্গীয় ফোর্সসহ আজমিরীগঞ্জ পৌরসভার শরীফ নগর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মোঃ শহিদুল ইসলাম (৩৫), পিতা-মৃত আবুল বাশার, মাতা-মৃত রোকেয়া বেগম, সাং-আজিমনগর, থানা-আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ কে ২০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানা ইনচার্জ এ বি এম মাঈদুল হাছান জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, “আমাদের লক্ষ্য সমাজ থেকে মাদক নির্মূল করা। গোপন সংবাদের ভিত্তিতে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।”
এলাকাবাসী পুলিশের এই সফল অভিযানের প্রশংসা করেছে। তারা আশা প্রকাশ করেছে যে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আজমিরীগঞ্জ থানা পুলিশ এর আগেও একাধিকবার মাদকবিরোধী অভিযান চালিয়ে সফলতা অর্জন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews