বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের সাতছড়িতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত। গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ।
Title :

সিলেটে দলবদ্ধ ধর্ষণের দায়ে গ্রেপ্তার ২ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি!

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক- দৈনিক খবরের কন্ঠ!

সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার এলাকা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া লেগুনা গাড়ির চালক আব্দুর রহিম ও গ্যারেজ মেকানিক রাকিব মিয়া বুধবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

ধর্ষণের ঘটনার সঙ্গে তারা দু’জন জড়িত ছিল বলে আদালতকে জানিয়েছেন।

বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।
রাকিব মিয়া শাহপরাণ এলাকার দলইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং লেগুনা চালক আব্দুর রহিম একই এলাকার উত্তর মোকামের গোল পীরেরবাজার এলাকার হাসেম মিয়ার ছেলে।

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার সকালে মাজার এলাকা থেকে এক যুবতীকে তুলে নিয়ে এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ছড়াগাং রাবার বাগান এলাকায় ধর্ষণ করা হয়।

এ ঘটনার ১০ ঘণ্টার মধ্যে ওই দিন সন্ধ্যায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বুধবার এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা তারা আদালতে স্বীকারও করে।

ওসি জানান, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।

নির্যাতনের শিকার যুবতীর স্বজনরা জানিয়েছেন, তিনি মানসিক সমস্যায় ভুগছেন। কয়েক দিন ধরে তার খোঁজ মিলছে না। কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে মাজার এলাকায় চলে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews