1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাট সদর ইউনিয়নের ওলির খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ঝিনাইদহে বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়াল দুই পক্ষ গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন। মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতি কান্ত নিহত। বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্রকরে যুবক কে কুপিয়ে হত্যা। মাধবপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর,ঘটনাস্থল প্রশাসনের পরিদর্শন। বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান।  নবীগঞ্জ উপজেলা যুবশক্তির আহবায়ক কমিটি গঠিত। মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের পহেলা বৈশাখ উদযাপন”

হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে ২ যুবক আটক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের মহিলা কলেজ রোডের হরিজন পট্টিতে চাঁদা না দেয়ায় হামলা করা হয়েছে।

এ ঘটনায় মহিলাসহ ২ জন আহত হয়েছেন।

স্থানীয় লোকজন দুই চাঁদাবাজকে আটক পুলিশ ও সেনাবাহিনীর কাছে সোপর্দ করেন।

স্থানীয় সুত্রে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

পুলিশ ও আহতরা জানান,

এক দল অজ্ঞাতনামা চাঁদাবাজ বাবুল হরিজনের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে।

কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করলে তার বাসায় হামলা ও ভাংচুর চালায়।

এ সময় বাবুল ও এক মহিলাকে মারধোর করে।

তাদের চিৎকারে হরিজন সম্প্রদায়ের নারী পুরুষ এসে ছাত্রদল পরিচয়দানকারী পুরান মুন্সেফী এলাকার হাবিবুর রহমান ও ২নং পুল এলাকার রাব্বিকে আটক করে।

গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকাবাসী ধাওয়া দিলে চাঁদাবাজরা
পালিয়ে যায়।

জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে একটি চক্র চাঁদাবাজি করে আসছে।

মামলার ভয় দেখানো, মানুষকে ধরিয়ে দেয়াসহ নানান ভাবে টাকা হাতিয়ে নিয়েছে ওই চক্র।

ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, পুলিশ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।

হবিগঞ্জের পুলিশ সুপার এএমএন সাজেদুর রহমান চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

কিন্তু এরপরও তাদের দমন করা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট