শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

তানোরে সাংবাদিক রাজুর উপর অতর্কিত হামলা।

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

রাজশাহী – প্রতিনিধি

রাজশাহীর তানোরে স্থানীয় সাংবাদিক মোঃ রাজু আহাম্মেদ (২৬)-এর ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
হামলাকারীরা তাকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়, সঙ্গে ছিনিয়ে নেয় নগদ টাকা ও ভাঙচুর করে মোবাইল ফোন।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার (১৯ অক্টোবর ২০২৫) বিকেল ৫টার দিকে তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামে।
লিখিত অভিযোগে সাংবাদিক রাজু আহাম্মেদ উল্লেখ করেন—
একই গ্রামের মোঃ হারুন আলী, মোসাঃ সাম্মি খাতুন, মোঃ মাইনুল ইসলাম ও মোঃ শুভ পূর্ব শত্রুতার জেরে তার পরিবারের ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালায়।

অভিযোগের সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪.৩০ মিনিটে সাংবাদিক রাজুর মা রাস্তা দিয়ে যাওয়ার সময় বিবাদীরা অকথ্য ভাষায় গালাগালাজ ও দেশী অস্ত্র হাতে তেড়ে আসে

এর কিছুক্ষণ পর সাংবাদিক রাজু নিজে বাড়ি থেকে বের হলে বিবাদীরা গাড়িপথ অবরোধ করে, ধারালো অস্ত্র, লাঠি ও সুটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।

পরে তার কাছ থেকে ১০,০০০ টাকা ছিনিয়ে নেয়, ১৫,০০০ টাকার মোবাইল ফোন ভেঙে ফেলে এবং তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন ।

জানাযায়, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাংবাদিক রাজু আহমেদকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত সাংবাদিক রাজু আহাম্মেদ বলেন,এই হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ঙ্কর ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কেউ তাদের বিরুদ্ধে মুখ খুললেই হামলার শিকার হয়। আমি আজ প্রাণে বেঁচে গেছি, কিন্তু আমার পরিবার এখন ভয়াবহ নিরাপত্তাহীনতায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসীচক্রের সদস্য, যারা প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে দমন করে।

এ বিষয়ে রাজু আহমেদ বাদি হয়ে তানোর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় এলাকাবাসীর দাবি, এই ঘটনার ন্যায়বিচার না হলে তানোরের আইনের শাসন প্রশ্নবিদ্ধ হবে। অতিদ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews