বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষের অর্ধশতাধিক আহত, 

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

মীর দুলাল।।

হবিগঞ্জের নবীগঞ্জে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর পুর গ্রামে। সংঘর্ষে জড়ায় স্থানীয় বাসিন্দা আব্দুল মতলিব ও কাদির মিয়ার পরিবার। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দুই পরিবারের মধ্যে বাড়ির জায়গার সীমানা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি কাদির মিয়ার গরুর ঘরের নোংরা পানি মতলিব মিয়ার জায়গায় প্রবাহিত হলে মতলিব মিয়া তা বন্ধ করে দেন। এ নিয়ে প্রথমে কথাকাটাকাটি এবং পরে রাতের দিকে দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৫০ জন আহত হন। তাদের মধ্যে ১৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছেন- সালাম মিয়া (৬৫), কাদির মিয়া (৬০), ফরহাদ মিয়া (২০), জব্বার মিয়া (১৮), করিম মিয়া (৬৫), হাফিজ (২৫), রীনা বেগম (৫০), রিপা বেগম (২৫), রংফুল বিবি (৬০), এম সফর আলী (৩৮), রাব্বুল মিয়া, আহমদ মিয়া (২৮), শামীম মিয়া (২৬), আব্দুল মতলিব (৭০), মাহমুদ মিয়া (২৪), আওয়াল মিয়া (৪০), আরজু মিয়া (৩৫), ফয়জুননেছা (৬০), আলামীন (৩৫) প্রমুখ।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews