সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত।  ‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট।
Title :

মাধবপুরে জামায়াত প্রার্থী মখলিছুর রহমানের গাড়িতে হামলা।

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

মীর দুলাল।।

হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা কাজী মাওলানা মখলিছুর রহমানের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২০ অক্টোবর) রাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর এলাকায় এ হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জননেতা মাওলানা মখলিছুর রহমান কাসিমনগর বাজারে গণসংযোগ শেষে ৩নং বহরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত দাঁড়িপাল্লার সমর্থনে রাজাপুর চৌধুরী বাড়িতে উঠান বৈঠক সম্পন্ন করে ফেরার পথে পার্কিং করা গাড়িতে একদল দুর্বৃত্ত ইট নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়।

ঘটনার পর উপজেলা জামায়াতে ইসলামী এক বিবৃতিতে এই পরিকল্পিত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বিবৃতিতে বলা হয়, “মাওলানা মখলিছুর রহমানের প্রতি মানুষের ভালোবাসা, সমর্থন ও আস্থা ভাঙচুর বা সন্ত্রাসের মাধ্যমে দমন করা সম্ভব নয় ইনশাআল্লাহ।”

বিবৃতিতে আরও বলা হয়, “মাধবপুরে এই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, অন্যথায় ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় প্রশাসনকে নিতে হবে।”

উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “এ ধরনের আক্রমণ করে মানুষের ভালোবাসা থেকে দূরে সরানো যাবেনা, বরং জনগণের সমর্থন আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ওই এলাকার সাধারণ মানুষ বলেন, জামায়াতের নেতাকর্মীদের উপর যত হামলা হবে ততই জামায়াতের ভোট ব্যাংক শক্ত হবে। আমরা জামায়াতের সাথে আচি বলেই স্লোগান ধরেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews