বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত ২,আহত অন্তত ৩৫

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

মীর দুলাল।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাঁদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং প্রায় ৬০ জন যাত্রী আহত হন।

নিহত বাদল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পল্টু মিয়ার ছেলে। আহতদের সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছেন মাহফুজ (৩০), সোহেল মিয়া (৩৫), মাসুদ মিয়া (৩০), মনজুর আলী (৩৪), অপু মিয়া (৩২), বাহার মিয়া (৩৮), রশিদ (৩৫), সাজাহান (৩৯), মুক্তার (২৫), বাদশা (২৮), লালখা (৩৫), হেলেনা (৩৫) ও সাত্বার মিয়া (৪০)।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews