1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।  সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত।

নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাংলা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ তেল এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে “বি বাড়িয়া বেকারী”কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বুধবার (৩০ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ শাস্তি দেওয়া হয়।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া ফুড গ্রেড কালারের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেড কালার, মেয়াদোত্তীর্ণ তেল এবং ক্ষতিকর রাসায়নিক এ্যামোনিয়াম ব্যবহার করা হচ্ছিল।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী “বি বাড়িয়া বেকারী”-র মালিক হামদু মিয়াকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা ঘটনাস্থলেই আদায় করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। খাদ্যের মান নষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, নবীগঞ্জ উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট