শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

সরকারি অনুদানে নির্মিত সাকো প্রভাব খাটিয়ে নিজের নামে নামফলক ও সুবিধা ভোগের অভিযোগ।

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলাধীন কলাবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে বিশ্বেশ্বর মজুমদারের বাড়ীসংলগ্ন সরকারি খালে ২০২১-২০২২ অর্থবছরে বিআরডিবি অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প- ৩ এর আওতায় একটি কাঠের সাকো নির্মিত হয়। কালীপদ মজুমদার ও বিশ্বেশ্বর মজুমদারের সমান অংশীদারিত্বে দুই ভাইয়ের দুটি পরিবার ও সংশ্লিষ্ট জনতা সাকোটির সুবিধাভোগী। দুই ভাইয়ের মধ্যে জীবিত বিশ্বেশ্বর মজুমদার । তাঁর দুই ছেলে চাকুরী জনিত কারণে কর্মস্থলে অবস্থান করেন। সম্প্রতি কালীপদ মজুমদারের ছোট ছেলে বিদ্যুৎ মজুমদার (বিপুল) ১১৭ নং নলুয়া ফিডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকোটি সংস্কারের নাম করে তার কাকা বিশ্বেশ্বর মজুমদারকে ওই সাকো ব্যবহার না করার হুমকি প্রদর্শন করে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে এলাকাবাসী প্রবীণ বিশ্বেশ্বর মজুমদারের জন্য আলাদা একটি সাকো নির্মাণ করে দেবার পরিকল্পনা করলে ঐ প্রধান শিক্ষক বিদ্যুৎ মজুমদার (বিপুল) স্থানীয় জনতা যাতে সাকো নির্মাণ না করতে পারে , তার জন্য নানা হুমকি প্রদান করে। এতে স্থানীয় ইউপি সদস্য এলাকাবাসীসহ স্থানীয় গণ্য-মান্য ব্যক্তিবর্গ একাট্টা হয়ে সাকো নির্মাণের যাবতীয় সামগ্রী জোগাড় করে আগামী ১৪ নভেম্বর শুক্রবার একটি নতুন সাকো নির্মাণের দিন ধার্য করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ মজুমদার (বিপুল) জনমত উপেক্ষা করে গায়ের জোরে সাকোটি নিজের নামে নামফলক
ও নিয়ন্ত্রণে নিয়ে একক সুবিধা ভোগ করতে মরিয়া হয়ে উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। দ্রুত প্রশাসনিক
ব্যবস্থা গ্রহণ করা না হলে, হতাহতের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews