শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

তানোরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় তানোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪৩৬ বার পড়া হয়েছে

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি

রাজশাহী তানোর বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীর তানোর উপজেলা, তানোর পৌরসভা,মুন্ডমালা পৌর বিএনপি অঙ্গ ও সহযোগ সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিন। তিনি দোয়া মাহফিলে বেগম জিয়ার জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্বাধায়নে ছিলেন,রাজশাহী জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য তানোর পৌর সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,সহকারী এর্টনী জেনারেল ব্যারিষ্টার শফিকুল হক মিলন,রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল ইসলাম সমাপ্ত,  ও তানোর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান, আপসহীন নেতৃত্ব এবং দেশের জন্য তার ত্যাগের কথা স্মরণ করেন। দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

এর আগে সকাল হতে দুপুর পর্যন্ত তানোর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার  হাফেজদের নিয়ে খতমে  কোরআন পাঠ করান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তানোর উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আমিনুল ইসলাম। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায়। অনুষ্ঠানে উপস্থিত সকলে বেগম জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার আদর্শ অনুসরণ করে গণতন্ত্রের লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ ধরনের দোয়া মাহফিল দেশের বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে চলমান রয়েছে, যা মরহুমা নেত্রীর প্রতি দলীয় নেতাকর্মীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews