1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক আজমিরীগঞ্জে ফুটবলের উন্নয়নে উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার। কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী।

গোপালগঞ্জে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

 

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়
ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ছাব্বিশ ‘শ মণ পাট পুড়ে গেছে। যার আর্থিক মূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রপ্ত ব্যবসায়ীরা। শনিবার (১০জানুয়ারী) রাত আড়াইটার দিকে সরকারি টিএন্ডটি অফিসের সামনে সুনিল সাহার পাট গুদামে এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে অপর ব্যবসায়ী নির্মল সাহা ও ইকরাম মিয়ার পাটের দোকান ও ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকান মালিকদের মতে, প্রাথমিকভাবে দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মুকসুদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মেহেদী হাসান

জানান, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে পৌছাই। ততক্ষনে আগুনের লেলিহান শিখা উঠে গেছে। প্রথমে মোট ৪টি ইউনিট সকাল ১০টা পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে । এখনো আগুন লাগার সঠিক কারন জানা যায়নি। তদন্ত শেষে এর কারণ বিস্তারিত ভাবে জানানো হবে।

ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী সুনীল সাহা জানান, তিনি প্রতিদিনের মতো পাটগুদামের কাজ শেষ করে রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। কি কারনে আগুন লাগেছে তা বলতে পারছিনা। তিনি আরো জানান, তার ১৮’শ মন, নির্মল সাহারার ৩’শ মন ও ইকরাম মিয়ার ৫’শ মন পাট পুরে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট