1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক আজমিরীগঞ্জে ফুটবলের উন্নয়নে উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার। কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী।

মাধবপুরে মোবাইল কোর্ট অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

অনিক পাঠান ক্রাইম রিপোর্টার, হবিগঞ্জ।

মাধবপুর উপজেলায় ভোক্তা অধিকার ও পরিবেশ সুরক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযানে এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকান ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এদিন মাধবপুর বাজার ও জগদীশপুর বাজার এলাকায় এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানগুলোতে তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন কালে ইকরাম মিয়া (পিতা: এনু মিয়া, ঠিকানা: বড়ধলিয়া, মাধবপুর) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। এসময় মাধবপুর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট